চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামের জাহাজ ভাঙার একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ প্রথম আলোকে এ তথ্য জানান।
প্রাথমিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।