সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সীতাকুণ্ড উপজেলার কুমিরায় দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। একটি লরি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় অটোরিকশার অন্য যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা উত্তর মছজিদ্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম একরামুল হক (৩০)।