সীমান্তে আড়াই কেজি সোনাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে গত মঙ্গলবার রাতে আড়াই কেজি সোনাসহ শাহ আলম নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
বিজিবি সূত্রে জানা গেছে, শাহ আলম রাত নয়টার দিকে বাইসাইকেল চালিয়ে পুটখালী সীমােন্তর দিকে যাওয়ার পথে স্থানীয় বটতলা এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন৷ পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে থাকা ব্যাগ থেকে ওই ২০টি সোনার বার উদ্ধার করা হয়৷ শাহ আলমের বাড়ি শার্শা উপজেলার খলসি গ্রামে৷
বিজিবি-২৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া সোনা ভারতে পাচার হচ্ছিল৷ এর দাম এক কোটি ৪০ লাখ টাকা৷
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, এ ঘটনায় শাহ আলমকে আসামি করে মামলা হয়েছে৷ গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷