সুজানগরে কৃষককে গলা কেটে হত্যা

পাবনার সুজানগর উপজেলায় নাঈম শেখ (৩৫) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। নাঈম কৃষিকাজ করতেন। গত ৫ জানুয়ারি সকালে তিনি ঢাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে খয়রান গ্রামে এলাকাবাসী তাঁর লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।