সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন একজন। আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন সদর উপজেলার শ্রীপুর গ্রামের শামসুল ইসলাম (২৪) ও জমির উদ্দিন (৩০)। নিখোঁজ রয়েছেন ফয়েজ আহমেদ (২৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি জেলার চলতি নদী থেকে বালু নিয়ে শ্রীপুর যাওয়ার পথে ভোর চারটা-সাড়ে চারটার দিকে সুরমা নদীতে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।