সুনামগঞ্জে শীর্ষে এসসি বালিকা উচ্চবিদ্যালয়

সুনামগঞ্জে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫তম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় বোর্ডে ১৬তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ১০৭ জন পরীক্ষা দিয়ে ১০৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।