সুনামগঞ্জ সদর হাসপাতালে চারটি নেবুলাইজার যন্ত্র প্রদান

সুনামগঞ্জ সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য চারটি নেবুলাইজার যন্ত্র কিনে দিয়েছেন পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা সমাজকর্মী দেওয়ান গনিউল সালাদীন। এ সময় সুনামগঞ্জ শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ১৭০টি সলিউশন কিনে দেওয়া হয়।
সুনামগঞ্জে ১৫ দিন ধরে শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সদর হাসপাতালে নেবুলাইজারের সংকট থাকায় শিশুরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিল।
এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। গতকাল সকালে হাসপাতালে গিয়ে আরএমও এহছান উজ জামান খানের হাতে চারটি নেবুলাইজার যন্ত্র তুলে দেন দেওয়ান গনিউল সালাদীন। এ সময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম, প্রথম আলো সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমদ উপস্থিত ছিলেন।