সুন্দরবনের সমর্থনে ভোট গ্রহণ

সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রাকৃতিক সপ্তাচর্য নির্বাচনে সুন্দরবনকে এগিয়ে নিতে দিনব্যাপী ভোট গ্রহণ হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওসমানীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজে এ ভোট দেওয়া কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান। পরে কলেজের ছাত্রী, শিক্ষক ও উপস্থিত অতিথিসহ কয়েক শ এলাকাবাসী ভোট প্রদান করেন।