সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে মফিজুল গাজি (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান রেঞ্জের বানিয়াখালী স্টেশন এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা হারুনার রশীদ জানান, বন বিভাগের ছাড়পত্র নিয়ে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বানিয়াখালী স্টেশন এলাকার জালিয়ার খালে খোকন গাজি ও তাঁর ছেলে মফিজুল গাজি ভোরে মাছ ধরতে যায়।