সুবর্ণচরে যুবলীগের নতুন কমিটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যুবলীগের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের কর্মী সমাবেশে গতকাল শনিবার আবুল বাসারকে আহ্বায়ক করে এ কমিটি গঠিত হয়। বিদায়ী সভাপতি বাহার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলালউদ্দিন কিরণ প্রমুখ।