লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে আছেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার অসুস্থবোধ করছিলেন। শুক্রবার সকালে তাঁকে ল্যাব এইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হয়। রাত নয়টার দিকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
কামরুল হক আরও জানান, চিকিৎসকেরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকেরা যখনই বলবেন, তখনই তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থতার খবর শুনে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা শনিবার রাতে হাসপাতালের বাইরে ভিড় করেন।সুরঞ্জিত সেন গুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।