সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সূর্য্য বানু (৭১) গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ আসর পৌর রহমতগঞ্জ কবরস্থান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।