নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে আজ বুধবার। জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সংগত ও নৃত্যানুষ্ঠান, নাটক, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং চিত্রা নদীতে নৌকাবাইচ। উৎসবের শেষ দিন আগামী শনিবার অনুষ্ঠিত হবে নৌকাবাইচ। এ সংক্রান্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সব আয়োজন সম্পন্ন। উৎসবে সহযোগিতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিবছর চিত্রশিল্পী সুলতানের জন্মদিন ১০ আগস্ট এই উৎসবের আয়োজন করা হলেও পবিত্র রমজান ও ঈদের কারণে এবার উৎসব পেছানো হয়। l