সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন বিভিন্ন পদের প্রার্থীরা। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তাঁরা এ দাবি জানান। সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। ছয়জন সাধারণ সদস্য প্রার্থী, দুজন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ১২ জন চেয়ারম্যান প্রার্থী আলোচনায় অংশ নেন। সভায় বক্তব্য দেন এসপি মিরাজ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম, ইউএনও ইকবাল আখতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় প্রমুখ।