ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদীর জায়গা দখলের দায়ে ঠিকাদার শফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার এ আদালত পরিচালনা করেন। উজানচর বাজারঘাট নির্মাণ করতে গিয়ে ঠিকাদার শফিকুল নদী দখল করে বালু ভরাট করেছিলেন।