পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারের কাছে তক্তাবুনিয়া খালের ওপর নির্মিত সেতু ভেঙে ৩০ জন স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল দুপুরে স্থানীয় টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। হেঁটে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা ওই সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।