সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের মা রাশেদা বেগম (৭৩) গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর সেনা কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মরহুমার কুলখানি আগামী মঙ্গলবার সেনা কেন্দ্রীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। খবর আইএসপিআরের।