সেপটিক ট্যাংকে বিস্ফোরণ

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার আইডিয়াল রোডের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন একই পরিবারের রুমানা, ইমরান, জান্নাত, মনিকা ও তাসফিয়া।