ঢাকা বোর্ড

সেরার তালিকায় টাঙ্গাইলের দুটি বিদ্যালয়

টাঙ্গাইলে এবার জেএসসি পরীক্ষায় ৪২ হাজার ৪৭৬ জন অংশ নিয়ে পাস করেছে ৩৭ হাজার ৫৬২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৩০১ জন। জেলায় মোট পাসের হার শতকরা ৮৮ দশমিক ৪৩ ভাগ।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ঢাকা বোর্ডে এবার সেরা বিশে যথাক্রমে ১৭তম এবং ২০তম স্থান দখল করেছে। বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয় থেকে ৩৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৫৪ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৪ জন। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন।