সংক্ষেপ

সেরা পোর্টাল

নীলফামারী জেলায় সরকারি দপ্তরে সেরা ওয়েব পোর্টালের পুরস্কার পেয়েছে জেলা কৃষি সম্প্রসারণের কার্যালয়। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ওই পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষে ওই পুরস্কার গ্রহণ করেন উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা।