সৌদিতে দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি

সৌদি আরবের রিয়াদে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী, টাঙ্গাইলের আবুল ও নুরুল ইসলাম এবং কিশোরগঞ্জের সোহেল মিয়া।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কানু ও ঢাকার মনির নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান ফোনে বলেন, নিহত ব্যক্তিদের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।