‘আমরা বেড়ে উঠব, আমরা দ্যুতি ছড়াব’ এই মূলমন্ত্র নিয়ে অনুষ্ঠিত হলো সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং ২০১৭ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপাচার্য এম এ রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. আবদুর রাজ্জাক আকন্দ ও কোষাধ্যক্ষ মো. আল আমিন মোল্লা। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নূরুল হুদা। বিজ্ঞপ্তি