নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, র্যাব-১১-এর সদস্যরা উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তপন চন্দ্র (৩০) নামের এক ব্যক্তিকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র্যাব মাদকদ্রব্য আইনে থানায় মামলা করেছে। গতকাল বুধবার দুপুরে তাঁকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র্যাব।