সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে অপহরণ, মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোনারগাঁ থানায় ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগপত্রে ছাত্রীর বাবা জানান, উপজেলার সেনপাড়া গ্রামের পলাশ সরকার ও জাকির হোসেন মেয়েকে (১৪) অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। সোনারগাঁ থানার ওসি হারুন-অর-রশিদ জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।