নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামে এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয় লোকজন সফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেয়েটি স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। গতকাল দুপুরে সে নিজ বাড়িতে একা ছিল। এলাকার বখাটে যুবক সফিকুল ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিত্কার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে সফিকুলকে আটক করে ধোলাই দেয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, এ ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে।