সোনার বার জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে ১০টি সোনার বারসহ মো. ইদ্রিস (৩০) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার সকালে আটক করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়া বিজিবি তল্লাশি চৌকি এলাকায় গতকাল সকালে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একজন যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়।