সোনা জব্দের ঘটনায় তদন্ত কমিটি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ মে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ২৪টি সোনার বার জব্দের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ সোমবার গঠিত এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদ মোহাম্মদ আবু হোসেন। কমিটির অন্য দুই সদস্য হলেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দুই সহকারী পরিচালক ওমর ফারুক ও মো. কামারুজ্জামান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন পাওয়ার পরপরই এ ঘটনায় মামলা করা হবে।
আরও পড়ুন:
শাহজালালে পৌনে তিন কেজি সোনা আটক