সৌদিতে তিন বাংলাদেশি নিহত

সৌদি আরবে গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানায়। খবর ইউএনবির।
নিহত তিন বাংলাদেশি হলেন ওয়াহেদ আলী, মাসুদ মিয়া ও আলম চাঁদ মিয়া। ওয়াহেদের বাড়ি জামালপুরে, মাসুদ মিয়ার কিশোরগঞ্জে এবং আলম চাঁদ মিয়ার টাঙ্গাইেল।