মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে গতকাল সোমবার বজ্রপাতে রফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল রউফের ছেলে এবং স্থানীয় বাচামারা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া বজ্রপাতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার (১৪) আহত হয়। সে একই গ্রামের রেজাউল করিমের মেয়ে।