স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শিপন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে গ্রামের আবদুর রহমানের ছেলে ও রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বেলা ১১টার দিকে শিপন তাদের বসতঘরে টেস্টার দিয়ে বিদ্যুতের সুইচবোর্ড দেখার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।