সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ামুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে ও পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, সকালে নিয়ামুল গাছ কাটার জন্য সেটির ডালপালা কাটতে শুরু করে। এ সময় গাছের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।