স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে গতকাল পানিতে ডুবে আবু মোহাম্মদ রোমিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌরসভার জুম্মাপাড়া গ্রামের আমির হামজার ছেলে ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিল। রোমিমের পরিবার সূত্রে জানা গেছে, সে তার বন্ধু জারিফ শাহরিয়ার, সাজিদ রহমান, মুনায়েমসহ ছয়-সাতজনকে নিয়ে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এক সেতুর নিচে নেমে পানিতে খেলতে থাকেন। এ সময় রোমিম মধ্য নদীতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।