স্কুলের ২৫ সিলিং ফ্যান ও মোটর চুরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৫টি ফ্যান, একটি পানির ট্যাঙ্কের বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চোরের দল গত শুক্রবার রাতে বিদ্যালয়ের ট্যাঙ্কির মোটর ও ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ঈদের ছুটি থাকায় বিদ্যালয়ের ছয়টি কক্ষ ও অফিস রুম থেকে একটি সংঘবদ্ধ চোরের দল ২৫টি সিলিং ফ্যান ও একটি পানির ট্যাঙ্কের মোটর চুরি করে নিয়ে গেছে।