স্কুল উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মাইলস্টোন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কবি ও লেখক আলী আশরাফ খান, ভয়েজার ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ সুমন সরকার, স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।