লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে চলন্তিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: ভবানীগঞ্জ কলেজের এইচএসসি পরীক্ষার্থী আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আব্বাছ হোসেন। এ সময় আহত হয়েছেন ফারুক, ইউসুফ, সজল, রুবেল, আলাউদ্দিন, রিপন, বাবুল, হিমেল, শরীফ, বাহার, সুমন, রাকিব হোসেন, ফারুক হোসেনসহ ২০ জন।