স্পিকার সম্মেলনে যোগ দিতে দিল্লি গেছেন আবদুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
স্পিকার সম্মেলনে যোগ দিতে স্পিকার আবদুল হামিদ গতকাল মঙ্গলবার দিল্লি গেছেন। কমনওয়েলভুক্ত দেশগুলোর স্পিকারদের এটি ২০তম সম্মেলন। স্পিকার আবদুল হামিদ এ সম্মেলনে কয়েকটি অধিবেশনে অংশ নেবেন।৮ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।