মনপুরায় এম সাখাওয়াত

স্বচ্ছ ইউপি নির্বাচন উপহার দেব

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাঁরা একটি স্বচ্ছ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপহার দিতে চান। যেকোনো মূল্যে এ নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার ভোলার মনপুরা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।