শোক

স্বপন দাস

বৈশাখী টেলিভিশনের নাটোর প্রতিনিধি স্বপন দাস (৫৪) গতকাল রোববার শহরের উত্তর পটুয়াপাড়ায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে শহরের কাশিমপুর কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।