স্বামীর পিটুনিতে মৃত্যুর অভিযোগ

ভোলা সদর উপজেলায় স্বামীর পিটুনিতে আহত গৃহবধূ কুলসুম বিবি গত শুক্রবার মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। কুলসুমের বাড়ি পৌরসভার গুচ্ছগ্রাম কলাবাগান এলাকায়। এ ঘটনায় গতকাল শনিবার ভোলা সদর থানায় কুলসুমের বাবা ইউনুস বেপারি মামলা করেছেন।ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা এ টি এম মিজানুর রহমান জানান, ১২ জানুয়ারি কুলসুমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। এতে তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়।