
স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছর অধিদপ্তরের মহাপরিচালক থাকবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর এই পদে নিয়োগ পান খুরশীদ আলম। গত ২৬ জুলাই এই পদে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের এই অধ্যাপক।