‘আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কোর্ট মাঠে মেলার উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। সিংড়া ইউএনও সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রবীন্দ্র-গবেষক আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলাল উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক জোবায়ের আলম প্রমুখ।