স্মরণসভা

খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সহসভাপতি রেজাউর রহমান ওরফে বাবুর স্মরণে সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিব সড়কে জেলা খেলাঘর কার্যালয়ের হলরুমে ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিশু সংগঠন ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম, জেলা খেলাঘরের চার সহসভাপতি আলেয়া হক, উত্তম দত্ত, গোপাল চন্দ্র প্রামাণিক, অনিমেষ রায় ও সূর্যের সাথি খেলাঘরের সাধারণ সম্পাদক আক্তার জাহান প্রমুখ।