স্মারকলিপি দিতে গিয়ে ব্যবসায়ীরা লাঞ্ছিত

সার বিক্রির লাইসেন্স দেওয়ার দাবিতে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে গত রোববার উপজেলার সার ও কীটনাশক ব্যবসায়ীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারী সার ব্যবসায়ী ও কৃষকেরা বলেন, ইউএনও কার্যালয়ে ঢোকার সময় ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও দলীয় বিবেচনায় লাইসেন্স পাওয়া খুচরো সার বিক্রেতারা বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁদের পক্ষের চার-পাঁচজন সার বিক্রেতা লাঞ্ছিত হন। তবে আতিয়ার রহমান বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন স্মারকলিপি জমা দিতে ইউএনও অফিসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের সাংসদের বিরুদ্ধে স্লোগান দেয়।