ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে চলন্ত প্রতিবন্ধী ফেডারেশন নামের একটি বেসরকারি সংস্থা। গতকাল রোববার দুপুরে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে দাবি-সংবলিত এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন ও সম্পাদক জুয়েল শিকদার। এ সময় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক খান বলেন, আগামী অর্থবছরে পরিষদের বার্ষিক বাজেট করার সময় এ সুপারিশগুলো অনুসরণ করা হবে।