ব্রিটিশ ভিসা কার্যক্রম দিল্লি থেকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে ফিরিয়ে আনার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ওভারসিজ সেন্টার। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেটনের কাছে গত মঙ্গলবার রাতে এ স্মারকলিপি তুলে দেন ওভারসিজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। এ সময় ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের হেড অব কনসুলার সার্ভিস হাসিনা রহমান, সিলেট শাখার প্রধান রাহিন মইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।