আসন্ন বাজেটে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা। গতকাল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন রায়, কলেজ শাখার দপ্তর সম্পাদক সুমন দাশ প্রমুখ।