সড়ক অবরোধ

সদর উপজেলার গজারিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে নছিমনে যাত্রী পরিবহন নিয়ে টেপাখোলা-চরভদ্রাসন পথের একটি বাসের শ্রমিকদের সঙ্গে নছিমনচালকদের বচসা হয়। নছিমনচালকেরা বাসের শ্রমিক চরভদ্রাসন উপজেলা সদরের বিএসডাঙ্গি এলাকার শেখ মালেককে (৩০) মারপিট করেন। এর জের ধরে বাসশ্রমিকেরা গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে কয়েকটি বাস নিয়ে সাদিপুর সেতুর কাছে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। ফরিদপুর অফিস