সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ তিনজন নিহত

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আওয়ামী লীগের নেতা মোল্লা মো. রিয়াছত উল্লাহসহ (৭২) তিনজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ডের কাছে গতকাল শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত অন্য ব্যক্তিরা হলেন: রিয়াছত উল্লাহর আত্মীয় হাসান মিয়া (২৫) ও রিকশার আরোহী মাহফুজা আক্তার (৩০)। নিহত মোল্লা মো. রিয়াছত উল্লাহ ছিলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।