সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

রাজধানীর মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম (৪০)। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।শহীদুলের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়ায়। তাঁর বাবার নাম হোসেন আলী।