রাজশাহী নগরে আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় চঞ্চল কুমার সরকার নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
মহানগর পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানিয়েছে, একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এসবি ও হাসপাতাল সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের আদালত এলাকার কাছে ওই দুর্ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, ঢাকায় কর্মরত চঞ্চল রাজশাহীতে এসেছিলেন একটি মামলায় সাক্ষ্য দিতে।